আমার বন্ধু Naeemul Hasan এর 'জলপাই ফুলের মৃত্যু' নামের একটি বই বের
হয়েছে। বইটি ৩৩টি ছোট গল্প নিয়ে রচিত। এটি তার দ্বিতীয় বই। প্রথম বইয়ের
নাম 'অদ্রি' (উপন্যাস)। আমার এই প্রতিভাবাণ বন্ধুটি ছেলে বা বন্ধু হিসেবে
যেমন অসাধারণ, তেমনই অসাধারণ তার প্রতিটা গল্প, আর কবিতা। আমি তার গল্প,
কবিতা--দুটোরই ভক্ত। বিশেষ করে ওর প্রেমের কবিতাগুলো সত্যিই মনোমুগ্ধকর।
চবি'র শাটল নিয়ে ওর লেখা একটা চমৎকার গল্পের চরিত্র হিসেবে আমিও ছিলাম।
:D আশা করি এই বইয়ের গল্পগুলোও চমৎকার হবে।
.
পরীক্ষা নিয়ে দৌড়ের উপর থাকার কারণে বইটা এখনও কিনতে পারিনি। তবে ২-১
দিনের মধ্যেই কিনব ক্যাম্পাস থেকে। আমার বন্ধু তালিকায় যাঁরা বই পড়তে
ভালোবাসেন অথবা বইয়ের প্রতি আগ্রহ আছে তাঁদের প্রতি বইটা কিনে পড়ে দেখার
অনুরোধ রইল। আর যাঁদের বই কম পড়া হয় তারাও বইটা কিনতে পারেন। সবধরণের
পাঠকের কথা মাথায় রেখে গল্পগুলো অত্যন্ত সহজ আর প্রাঞ্জল ভাষায় লেখা
হয়েছে বলে সে জানালো। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার এই লেখক
বন্ধুটির জন্য সবাই দোয়া করবেন যাতে আগামী প্রতিটা বইমেলায় সে আমাদের
নতুন নতুন বই উপহার দিতে পারে।
অনেক অনেক শুভ কামনা তোর জন্য। <3
.
বইটি যেখানে পাবেন-
১. বাতিঘর [জামালখান, প্রেসক্লাবের নিচতলায়]
২. অমর বইঘর [জিইসি মোড়]
৩. ইভা লাইব্রেরি [ওয়াসা মোড়, চট্টগ্রাম]
৪. নন্দন বইঘর [কলার ঝুপড়ি, চবি]
৫. এডুকেশন কেয়ার [শাহজালাল হলের সামনে, চবি]
.
আগামী বইমেলা ২০১৮ তে দাঁড়িকমা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি।
Thursday, November 16, 2017
Saturday, September 9, 2017
সাতার না জানাদের জন্য নির্দেশিকা
আমি ছোটবেলায় জুনিয়র রেডক্রস করতাম, আমাদের একটা প্রশিক্ষণ হয়েছিল, সেখান
থেকে আর নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কতগুলো কথা বলে ফেলি।
.
১. সাঁতার না জানা থাকলে পানিতে নামার দরকার নেই। আর প্রত্যেকেরই উচিত
সাঁতার শিখে রাখা।
.
২. ভাটার সময় সমুদ্রে নামা উচিত নয়। কক্সবাজারের সৈকতে লাল-সবুজ পতাকা
ওড়ানো হয়। সবুজ পতাকা থাকলেই কেবল নামা যেতে পারে। যাঁরা সাঁতার জানেন
না, তাঁরা বড়জোর পায়ের গোড়ালি পর্যন্ত ভেজাতে পারেন। এর চেয়ে গভীরে যাওয়া
উচিত নয়। যাঁরা সাঁতার জানেন, তাঁরা কোমর পানি পর্যন্ত যেতে পারেন। তবে
মনে রাখতে হবে, কক্সবাজারের আপাত নিরাপদ জায়গায়ও ভেতরে ভেতরে বেশ গভীর
খাদের মতো আছে। আর ঢেউ নেমে যাওয়ার সময় পায়ের নিচের মাটি সরে যায়। হঠাৎ
করে পা খাদে পড়লে অতলে ডুবে যাওয়ার অনুভূতি হয়। যিনি সাঁতার জানেন না,
তিনি কিন্তু হাঁটুপানিতেও পড়ে গিয়ে ভয় পেয়ে মারা পড়তে পারেন।
.
৩. সুইমিংপুলে কিংবা পুকুরে সাঁতার কাটা আর নদীতে ও সমুদ্রে সাঁতার কাটা
একদমই এক নয়। খুব ছোট নদীর সামান্য স্রোতেও সাঁতার কাটা খুব মুশকিল।
স্রোত ভাসিয়ে ভাটির দিকে নিতে থাকে। উত্তাল সমুদ্রে বড় সাঁতারুর পক্ষেও
ভেসে থাকা কঠিন। কাজেই সাঁতার জানা থাকলেও খরস্রোতা নদীতে কিংবা উত্তাল
সমুদ্রে নামা উচিত নয়। আসলে সমুদ্র জিনিসটা স্নানের জন্য বা সাঁতারের
জন্য নয়। আর সমুদ্রের যেখানে ইচ্ছা সেখানে নামতে ইচ্ছা করল আর নেমে
গেলাম, এটাও ঠিক নয়।
.
৪. মাধবকুণ্ড জলপ্রপাতের মতো জায়গায় পানিতে নামার একদমই প্রয়োজনীয়তা নেই।
.
৫. ঘুমের ওষুধ, কাশির ওষুধ, অ্যালকোহল, নেশাজাতীয় দ্রব্য সেবনের পর
পানিতে নামা বিপজ্জনক। এমনকি স্নানাগারের চৌবাচ্চায়ও ডুবে মানুষ মারা
যেতে পারে।
.
৬. যিনি সাঁতার জানেন না, তাঁকে উদ্ধার করতে যাওয়া বিপজ্জনক। এটা আমাদের
রেডক্রসের প্রশিক্ষণে শেখানো হয়েছে। বলা হয়েছে, বাঁশ বা দড়ি এগিয়ে দেবে,
প্রশিক্ষিত উদ্ধারকারী কাছে যেতে পারেন, কিন্তু তুমি গেলে ডুবন্ত ব্যক্তি
তোমাকে জড়িয়ে ধরবে এবং সাঁতার কাটতে দেবে না। সে নিজেও মারা যাবে,
তোমাকেও মারবে। বলা হয়েছিল, যিনি সাঁতার জানেন না, তাঁর কপালের পাশে বাড়ি
মেরে তাঁকে অজ্ঞান করে তারপর তুলতে হবে। আর কর্তৃপক্ষের উচিত, বিপজ্জনক
এলাকা, বিপজ্জনক সময় ইত্যাদি চিহ্নিত করে দেওয়া। সমুদ্রের পর্যটন এলাকায়
উদ্ধারকারী দল সদা প্রস্তুত রাখা। তবে আবারও বলি, সাঁতার না জানা থাকলে
পানিতে নামার দরকার নেই। সাঁতার জানা থাকলেও খরস্রোতা নদী বা উত্তাল
সমুদ্রে বা অচেনা জায়গায় হঠাৎ করে পানিতে নামা উচিত নয়। মানুষ শ্বাস না
নিয়ে ছয় মিনিটের বেশি বাঁচতে পারে না। কাজেই উদ্ধারকারীরা আছেন, আমার
বিপদ হলেও কেউ এসে আমাকে বাঁচাবেন, এই ভরসা করা উচিত নয়। ছয় মিনিটের
মধ্যে উদ্ধারকারী আসার সম্ভাবনা খুবই কম। কাজেই নিজের সাবধানতা নিজের
কাছে। ঘটনা ঘটে গেলে কথা বলে আর লাভ নেই। যিনি গেছেন, তিনি আর ফিরে আসবেন
না। কিন্তু আমরা যারা আছি, আমরা যেন নিজেদের বিপদ নিজেরা ডেকে না আনি।
.
- Anisul Hoque, Editorial, Prothom Alo

বিদায়ের গান....
ছাত্র জীবনের এই বিদায় বেলায়...
সোনালি অতীত দেখি স্মৃতির পাতায়...
এ ভার্সিটি জীবনের মধুময় দিন....
মনের মাঝে আজ চির অমলিন.....
কাটা পাহাড়ের পথ ধরেই হাটা....
থমকে ছিলো তখন ঘড়ির কাঁটা...
আজ যখনি তাকাই আমি পেছনে ফিরে....
আসে স্মৃতির কান্না ভেসে মনটি ঘিরে....
এই স্মৃতি টুকু সম্বল করে অবেলায়....
ইতিহাস হয়ে যাবো স্মৃতির পাতায়...
গেয়ে জীবনেরই গান,কত মধুর স্মৃতি...
সোনালী অতীত ফিরে পাওয়ার আকুতি...
দেখা হবে কি বন্ধু আবার এই ক্যাম্পাসে...
হাটা হবে কি বন্ধু চবির ঐ রাজপথে...
প্রিয়ো ক্যাম্পাসের এই রঙ্গিণ ভুবনে....
ছুটে আসতো সবাই চড়ে শাটল ট্রেনে...
শাটল ট্রেনের ঐ যাত্রা পথে....
গান হতো প্রাণ খুলে একই সাথে....
কিছু কিছু মনে ছিলো গভীর প্রণয়....
ক্লাস ফাঁকি দিয়ে হতো প্রেম বিনিময়....
এখনো কিছু মন আছে একাকী....
পাইনি খুঁজে তারা প্রেমের পাখি...
সেই দুঃখ, কষ্ট, মন ভাঙ্গা অভিমান...
স্মৃতির পাতায় আজ চির অম্লান...
গেয়ে জীবনেরই গান,কত মধুর স্মৃতি...
সোনালী অতীত ফিরে পাওয়ার আকুতি....
দেখা হবে কি বন্ধু আবার এই ক্যাম্পাসে...
গাওয়া হবে কি বন্ধু প্রাণ খুলে একসাথে...
মামুর দোকানে আর আলীর দোকানে...
আড্ডাবাজি হতো গানে গানে...
গ্রন্থাগারের ঐ সিঁড়ির থাকে...
বসাতো হবেনা তাই মনটি কাঁদে...
জারুল তলায় আর শহীদ মিনারে...
মন চাই ফিরে যেতে বারে বারে....
এই শিক্ষাজীবনে পাওয়া সবচেয়ে দামী...
শিক্ষাগুরুর সেই মধুর বাণী....
আজ বেলাশেষে চলে যাব ব্যথা নিয়ে মনে...
স্মৃতি হয়ে পড়ে রব এই চবির ভুবনে...
গেয়ে জীবনেরই গান,কত মধুর স্মৃতি....
সোনালী অতীত ফিরে পাওয়ার আকুতি....
দেখা হবে কি বন্ধু জীবনের কোন কালে....
ফেরা হবে কি বন্ধু কোন এক বিকেলে....???
#ইমামুল হাসান দৌলত
ইতিহাস বিভাগ,চবি....
এম.এ (২০১২-২০১৩) সেশন

Monday, August 28, 2017
ধর্ষকের ক্ষমতা
পুরুষের দৈহিক 'ক্ষমতা' রাজনৈতিক। সেই ক্ষমতা রাষ্ট্রের, টাকার ও দাপটের
ক্ষমতার সঙ্গে জোট বেঁধেই ধর্ষণের ক্ষমতা হয়ে ওঠে। এসব ক্ষমতাকে প্রশ্ন
না করে, ধর্ষণের সম্পূর্ণ বিচার সম্ভব নয়। এত সব ক্ষমতাকেন্দ্রের ছায়াতেই
কিছু কিছু পুরুষ ধর্ষক হয়ে ওঠে, যুদ্ধে, প্রেমে, সংসারে ও সমাজে। ধর্ষকের
জয়ের তালি এক হাতে বাজে না। আরেক হাত ক্ষমতার।
- ফারুক ওয়াসিফ | ০৯ মে ২০১৭, ১৮:৪৭

অনুকূল
কারও 'না'-কে 'হ্যাঁ' করাতে পারাটা একটা কঠিন কাজ। যেটা আমি একদম পারি
না। অনুরোধ বা জোর করে কাউকে নিজের অনুকূলে আনা বা নিজের মতামতকে
পতিপক্ষের কাছে গ্রহণ করানো একটা দুঃসাধ্য কাজ। আর এই দুঃসাধ্য কাজটা
যারা পারে, তারা বিশেষ ক্ষমতার অধিকারী। তাদের কাছেই পৃথিবীটা সহজ।
- Tareq I Imon

অসুখী
সুখের তৃষ্ণায় তৃষিত আমি
ভুল করে একদিন সুখী হয়েছিলাম;
সেই সুখের মধ্য দিয়েই প্রবেশ করেছিলাম-
অসুখীদের গ্রহে..।
- Tareq I Imon
ভুল করে একদিন সুখী হয়েছিলাম;
সেই সুখের মধ্য দিয়েই প্রবেশ করেছিলাম-
অসুখীদের গ্রহে..।
- Tareq I Imon
সমাজের প্রয়োজনে সুন্দরী মেয়েদের চরিত্র খারাপ হওয়া উচিৎ
সমাজের প্রয়োজনে সুন্দরী মেয়েদের চরিত্র খারাপ হওয়া উচিৎ| এতে করে সমাজে
অসুন্দরীদের কদর বাড়ে 'পবিত্র' হিসেবে, এবং এতে সমাজে সমতা রক্ষা হয়|
অতএব, চরিত্রহীন সুন্দরীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন | আর যারা
সুন্দরী কিন্তু চরিত্রহীন নয়, তাদের বিরুধ্যে কুৎসা রটনা করুন, এটা আপনার
অধিকার না পারলে অভিসম্পাত করুন তাতেও কাজ না হলে 'ভাগ্যিস সুন্দরী নই'
বলে স্ট্যাটাস দিয়ে সুন্দরী না হবার উপকারিতা সমূহ পাব্লিকের সঙ্গে শেয়ার
করুন | (যারা নিজেদের অসুন্দরী মনে করে, এবং সুন্দরী মেয়েদের চরিত্র
খারাপ বলে ইনিয়ে বিনিয়ে নিজেকে ধোয়া তুলসী পাতা হিসেবে উপস্থাপন করতে
চায়, এই স্ট্যাটাস কেবল তাদের জন্য )
#আশানাজনীন ১৩ জুলাই ২০১৭
-Asha Naznin

Subscribe to:
Posts (Atom)